শিরোনাম
◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০২:১১ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৪, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোনে দুই চালক খেলা দেখায় ঘটে দুই ট্রেনের সংঘর্ষ! 

এম খান: [২] ২০২৩ সালের ২৯ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হয় ১৪ জন, আহত অন্য ৫০ যাত্রী। 

[৩] আনন্দবাজার ও হিন্দুস্তানটাইমস জানায়, শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেছেন, রায়গড় ট্রেনের চালক এবং সহ-চালক মোবাইল ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা।

[৪] ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টা নাগাদ হাওড়া-চেন্নাই লাইনে রায়গড় যাত্রীবাহী ট্রেন ধাক্কা মারে বিশাখাপত্তনম পালসা ট্রেনটিকে।
 
[৫] শনিবার রেল সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলছিলেন মন্ত্রী। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘‘সম্প্রতি অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনাটি হয়েছিল কারণ, ওই সময় একটি ক্রিকেট ম্যাচ চলছিল। চালক তাতেই মন দিয়েছিলেন। গাড়ি থেকে তাঁর নজর সরে গিয়েছিল। আমরা এমন একটি প্রযুক্তি চালু করছি, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।’’

[৬] রেলমন্ত্রী জানিয়েছেন, নতুন প্রযুক্তি চালক এবং সহ-চালককে মনঃসংযোগ হারাতে দেবে না। যদি তাঁরা অন্য দিকে নজর দেন, প্রযুক্তি তাঁদের সজাগ করে দেবে। চালক যাতে ট্রেনের গতিবিধির দিকেই সম্পূর্ণ নজর রাখতে পারেন, নতুন প্রযুক্তি তা নিশ্চিত করবে।

[৭] রেলমন্ত্রী আরও জানান, ট্রেনে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থার উপরেই বেশি জোর দিচ্ছেন তাঁরা। যে কোনও রকমের দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ করা হচ্ছে। প্রতি দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে তা নির্মূল করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এমকে/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়