শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র  হামলা

সাজ্জাদুল ইসলাম: [২] কিয়েভ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ওলেকসান্দার রুভিন সোমবার এ কথা বলেছেন। তিনি বলেন, গত সপ্তাহে কিয়েভে এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, ওই হামলায় হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। সূত্র: এএফপি

[৩] প্রায় দুই বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কিয়েভ সায়েন্টেফিক-রিসার্চ ইনস্টিটিউট ফর ফরেনসিক এক্সামিনেশনের পরিচালক ওলেকসান্দার রুভিন তার টেলিগ্রাম পোস্টে বলেন, গত ৭ ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালানোর পরে ক্ষেপণাস্ত্রের টুকরাগুলো নিয়ে প্রাথমিক বিশ্লেষণ করে ইনস্টিটিউট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

[৪] জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি বড় বৈশিষ্ট্য হলো এটি শব্দের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র।

[৫] এর আগে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়া। তখন এই ক্ষেপণাস্ত্রকে ‘অপরাজেয়’ হিসেবে অভিহিত করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে জিরকনের ব্যবহার নিশ্চিত হলে, পশ্চিমা সামরিক সাহায্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই অস্ত্রটি যুদ্ধবিধ্বস্ত দেশের বিমান প্রতিরক্ষার জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

[৬] ক্ষেপণাস্ত্রটি ভূমি না সাগর থেকে ছোড়া হয়েছে সে বিষয়ে ওলেকসান্দার রুভিনের বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে তিনি বলেছেন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে যেসব চিহ্ন পাওয়া গেছে, তা দেখে মনে হয়েছে কিছু দিন আগেই এটি তৈরি করা হয়েছে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়