শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১২:৫৩ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে তোলা হলো নেপোলিয়ন বোনাপার্টের টুপি, বিক্রি হতে পারে ১০ কোটি টাকা

সাজ্জাদুল ইসলাম: [২] ফরাসি সম্রাট ও সেনানায়ক ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। এ কিংবদন্তির নেতার ব্যবহৃত একটি টুপি নিলামে তোলা হয় স্থানীয় সময় রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে। সাড়ে ৭ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত দামে টুপিটি বিক্রি হতে পারে বলে ধারণা করছে নিলামকারী প্রতিষ্ঠান। সূত্র : বিবিসি

[৩] ইতিহাসবিদেরা বলছেন, এই টুপি ছিল নেপোলিয়ানের ‘ট্রেডমার্ক’ পোশাক। যুদ্ধের ময়দান হোক কিংবা হোক সেনা বা জনসমাবেশ এই টুপি পরা দেখলেই চেনা যেত ব্যক্তিটি নেপোলিয়ান। তার এমন প্রায় ১২০টি টুপি ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি। যার মধ্যে মধ্যে ১৫টি রয়েছে বিভিন্ন জাদুঘরে। আর মাত্র চার-পাঁচটি টুপি বিভিন্নজনের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।

[৪] টুপিটি ছাড়াও নেপোলিয়ানের ব্যবহৃত ও উনিশ শতকে তার শাসনামলের আরও কিছু জিনিসপত্র রোববারের নিলামে তোলার কথা। এর মধ্যে রয়েছে নেপোলিয়ানের ব্যবহার করা ঘোড়ার গাড়ি, কাঠ দিয়ে তৈরি বিশেষ ধরনের ব্যাগ, খুর, রুপালি টুথব্রাশ, একটি কাঁচিসহ আরও কিছু স্মৃতিচিহ্ন।

[৫] জ্যঁ-লুই নইজেঁ নামে একজন শিল্পপতির সংগ্রহে ছিল এসব স্মৃতিচিহ্ন। টুপিটি প্রথম সংগ্রহ করেন নেপোলিয়ানের প্রশাসনের কোয়ার্টার মাস্টার কর্নেল পিয়েরে বেইলন। এরপর কয়েক হাত ঘুরে তা পান জ্যঁ-লুই নইজেঁ। গত বছর মৃত্যুর আগে অর্ধশতাব্দী ধরে এসব সংগ্রহ করেছিলেন লুই নইজেঁ।

[৬] নেপোলিয়ানের টুপি ও অন্যান্য স্মৃতিচিহ্ন নিলামে তুলেছে ফরাসি নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত। তারা মনে করছে অনেক সংগ্রহকারী নেপোলিয়ানের টুপিটি সংগ্রহ করতে আগ্রহী।

এসআই/এইচএ

  • সর্বশেষ