শিরোনাম
◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৮:২০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর সফরের আগে আমিরাত ভ্রমণ ইসরায়েলের মন্ত্রী রন

ইসরায়েলের মন্ত্রী রন

রাশিদুল ইসলাম: ইসরায়েলের স্ট্র্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন দারমার গত রোববার সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই আবুধাবি সফর করতে পারেন- এমন সম্ভাবনাকে সামনে রেখে দারমার আবুধাবি সফর করলেন। পারসটুডে

সফরকালে ইসরায়েলের স্ট্র্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের সংবাদভিত্তিক ওয়েবসাইট ওয়ালা গত সোমবার এ খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সফরে দারমারের সঙ্গী ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি।

ডিসেম্বর মাসের শেষ দিকে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলের ক্ষমতায় আসেন এবং তারপর সংযুক্ত আরব আমিরাতে এটিই হবে তার প্রথম সফর। ধারণা করা হচ্ছিল ক্ষমতায় বসার পরপরই নেতানিয়াহু ইসরায়েল সফরে যাবেন। কিন্তু চলতি জানুয়ারি মাসে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীরের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহু সম্ভাব্য সফর বাতিল করেন। বেন গাভীরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের নিন্দা করেছিল সংযুক্ত আরব আমিরাত।

২০২০ সালের আগস্ট মাসে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি সই করে। ওই চুক্তি সইয়ের পেছনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়