শিরোনাম
◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদিনাসহ সৌদির দুই অঞ্চলে ৪ ড্রোন প্রতিহত

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে উৎক্ষেপণ করা চারটি ড্রোন চিহ্নিত করে তা সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। 

বুধবার (২১ অক্টোবর) জোটের মুখপাত্র নিশ্চিত করেছেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই আকাশযানগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পৃথক এক বার্তায় মুখপাত্র জানান, ড্রোনগুলোকে সৌদি আরবের মদিনা এবং পূর্বাঞ্চলীয় এলাকার আকাশসীমায় চিহ্নিত করে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ