শিরোনাম
◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ ভোট না দিলে সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ : ফখরুল ইসলাম এমপি

নোয়াখালী প্রতিনিধি : জনগণের ভোট ছাড়া সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেছেন, রাজনীতি করে অর্থ উপার্জনের সুযোগ নেই। রাজনীতি করতে হবে জনগণের কল্যাণে। কেউ রাজনীতি করে বড়লোক হতে চাইলে তাঁর অন্য পেশায় যাওয়া উচিত।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, যারা রাজনীতি করেন, তাঁরা জনগণের জন্য কাজ করতে গিয়ে অনেক সময় নিজের পরিবার ও আত্মীয়স্বজনকে বঞ্চিত করেন। আমরা যারা আগামীতে সমাজনেতা ও জনগণের চেয়ারম্যান হতে চাই, তাঁদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের আমলে যেভাবে সিল মেরে চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল, এবার সেই সুযোগ নেই। জনগণ ভোট না দিলে সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ।

তিনি আরও বলেন, কারও গায়ে শক্তি আছে বলে অস্ত্রের মহড়া দিয়ে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার দিনও এখন আর নেই। রাজনীতির মূল লক্ষ্য হতে হবে জনগণের সেবা করা, অর্থ উপার্জন বা ব্যক্তিগত সম্পদ গড়ে তোলা নয়।

Advertisement

বিএনপির নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট ঘোষণা- জনগণের ভোটাধিকার ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করতে করতে আমাদের ১৭ বছর কেটে গেছে। দীর্ঘ আন্দোলনের পর গত জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে সেই প্রচেষ্টার সফলতা এসেছে। ওই নির্বাচনে বিএনপি ২১৪টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। আগামীতে বিএনপি সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।

অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মাহবুব তানসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।

সভায় অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল্যাহ আল ফারুকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ একটি মিছিল অংশ নেয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ