শিরোনাম
◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর অপহৃত ব্যবসায়ীকে ৪ দিন পর টেকনাফ থে‌কে উদ্ধার, সা‌বেক সেনা সদস্যসহ আটক ৬জন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসান অক্ষত অবস্থায় কক্সবাজা‌রের টেকনাফের পাহা‌ড়ি এলাকা থে‌কে উদ্ধার করা হয়েছেন। অপহরণের পর প্রশাসনের (পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) ব্যাপক তৎপরতা ও অভিযানের মুখে অপহৃত ব্যবসায়ীকে মঙ্গলবার রা‌তে উদ্ধার করে বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে বাঁশখালী থানায় আনা হয়।

চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) হতে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান প্রকাশ হাসান (৩৬)-কে উদ্ধার করেছে। পুলিশ অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সি (৩২)-সহ ৬ জনকে ঘটনাস্থল হতে আটক করেছে। আটককৃত অন্যরা হলো, মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মোঃ আব্বাস উদ্দিন (৩১), মোঃ ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)। এ ঘটনায়  বাঁশখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৭, তারিখ-১৯/১০/২০২৬ )। এসময় প‌রিবা‌রের সদস‌্য সহ শত শত জনগন তা‌কে একনজর দেখার জন‌্য ভিড় জমায়। পু‌লি‌শের পক্ষ থে‌কে এ রি‌পোর্ট লেখা

এ ঘটনায় জ‌ড়িত ৬জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে ব‌লে জানা‌নো হ‌লেও তা‌দের ব‌্যাপা‌রে ‌বিস্তা‌রিত সংবাদ স‌ন্মেল‌নে জানা‌নো হ‌বে ব‌লে থানা পু‌লিশ জানান। এছাড়া পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায় অপহরণকা‌রিরা হাসান‌কে রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পেও রাখা সহ নির্যাতন চালা‌নো হয়। এরই ম‌ধ্যে টাকা সহ নানা দাবী ক‌রে‌ছিল অপহরণকা‌রিরা।

ঘটনার তথ‌্যম‌তে গত ১৭ অক্টোবর (শনিবার) রাত ৮টা ২৫ মিনিটের দিকে পুঁইছড়ি প্রেমবাজারের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে কালো পোশাকধারী ও মাস্ক পরা ৪ ব্যক্তি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) পরিচয় দিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যায়।

Advertisement

অপহর‌নের ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল দ্রুত উদ্ধার অভিযানে নামে।

পা‌রিবা‌রিক ও প্রশাসন সু‌ত্রে জানা যায়, অপহৃত ব‌্যবসায়ী মো.এহসান প্রকাশ হাসানকে শা‌রিরীক ভা‌বে নির্যাতন চালা‌নো হয় এবং তিন‌দি‌নে এক বেলা খাবার দেওয়া হয় ,চো‌খে মু‌খে টেপ দি‌য়ে এক স্থান থে‌কে অন‌্য স্থা‌নে ক‌য়েকবার নি‌য়ে যাওয়া হয়। প‌রিবা‌রের পক্ষ থে‌কে ৫০ লক্ষ টাকা দাবী করার অ‌ভি‌যো‌গে ও পাওয়া গে‌ছে। ত‌বে প্রশাস‌নের সাহসী পদ‌ক্ষে‌পে টাকা ছাড়া উদ্ধার করা সম্ভব হ‌য়ে‌ছে ব‌লে জানান স্থানীয় ইউ‌পি সদস‌্য মোঃ আবুল কা‌শেম জানান।

অপহ্নত ব‌্যবসায়ী হাসা‌নের জমজ ভাই মোঃ হোসাইন উদ্ধা‌রের পর থানার সাম‌নে উপ‌স্থিত শতশত জনগ‌নের উ‌দ্যেশে ব‌লেন, প্রশাস‌নের শতভাগ আন্ত‌রিক সহ‌যো‌গিতায আমার ভাই‌কে অক্ষত অবস্থায় ফি‌রে পে‌য়ে‌ছি। পু‌লিশ প্রশাসন যে মানু‌ষের বিপ‌দে এভ‌াবে নিঃস্বার্থ ভা‌বে সহ‌যো‌গিতায় এ‌গি‌য়ে আ‌সে তা আমার এ বিপদ না হ‌লে বুঝতাম না ব‌লে তি‌নি উ‌ল্লেখ সহ কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

প্রশাসনের সূত্র ম‌তে, অপহরণকারীরা মূলত প্রকৃত এসআরবি (SRB) সদস্য ছিলেন না, বরং তারা ভুয়া পরিচয় ব্যবহার করে এই অপহরণের ঘটনাটি ঘটিয়েছিল।

প্রশাসনের সময়োচিত পদক্ষেপ ও কঠোর নজরদারির ফলেই ভুক্তভোগী ব্যবসায়ীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বুধবার (২১অ‌ক্টোবর )দুপুর দেড়টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ব‌্যবসায়ী মো.এহসান প্রকাশ হাসানকে চি‌কিৎসার জন‌্য নি‌য়ে যাওয়া হয় । তা‌কে শা‌রিরীক চি‌কিৎসা সহ অপহর‌নের বিস্তা‌রিত তথ‌্য জানা‌নো চট্টগ্রা‌মের জেলা‌ পু‌লিশ সুপার সাংবা‌দিক‌দের জানা‌বেন ব‌লে বাঁশখালী থানার ও‌সি মোঃ র‌বিউল হক নি‌শ্চিত ক‌রেন। ত‌বে এ ঘটনায় জ‌ড়িত ৬জন‌কে আটক করার বিষয় অব‌হিত কর‌লে ও তা‌দের বিস্তা‌রিত প‌রিচয় জানা‌নো হয়‌নি।

এ‌দি‌কে অপহ্নত ব‌্যবসায়ী মোঃ হাসান উদ্ধা‌রের  ব‌্যাপা‌রে বাঁশখালীর সংসদ সদস‌্য আলহাজ্ব মুহাম্মদ জ‌হিরুল ইসলাম তাঁর  সামা‌জিক যোগা‌যে‌াগ মাধ‌্যমে লি‌খেন "আলহামদুলিল্লাহ!

আল্লাহর অশেষ রহমতে এবং সংশ্লিষ্ট সকলের আপ্রাণ চেষ্টায় অপহৃত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে আজ ভোররাত ৩ টায় সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

অপহরণের ঘটনাটি জানার পর থেকেই বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি মহোদয়ের দিকনির্দেশনায় প্রশাসন অত্যন্ত তৎপর ভূমিকা পালন করে।

শ্বাসরুদ্ধকর ৭২ ঘণ্টার সফল অভিযান শেষে ভিকটিমকে উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় বাঁশখালীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সার্কেল), বাঁশখালী থানার অফিসার ইনচার্জ , এস আর বি টিম এবং গোয়েন্দা সংস্থা (NSI, DGFI, DB)-সহ উদ্ধার অভিযানে নিয়োজিত সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের দমনে প্রশাসনের এই দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা প্রশংসনীয়। বাঁশখালীকে অপরাধমুক্ত রাখতে এই প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।"

  • সর্বশেষ