শিরোনাম
◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন!

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ

স্পোর্টস ডেস্ক : যেকোন টুর্নামেন্টে বাংলাদেশকে যেন আঁটকে যায় সমীকরণের বেড়াজালেই। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও তার বাইরে যেতে পারলো না। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে এখন জয়ের বিকল্প নেই। তবে শুধু জিতলেই হবে না, হিসাব মেলাতে হবে রান রেটেরও।

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ১৫৮ রানের বড় জয়ের পর ফাইনালের যাওয়ার লড়াইয়ে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে টাইগারদের। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলেও ফাইনালে ওঠা নিশ্চিত করতে প্রয়োজন হবে বড় ব্যবধানের জয় কিংবা দ্রুত রান তাড়া করার সামর্থ্য। ---‌ডেইলি ক্রিকেট

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর বাংলাদেশের অবস্থান এমনিতেই নড়বড়ে হয়ে পড়েছিল। এর মধ্যে আফগানিস্তানের ১৫৮ রানের বিশাল জয় সমীকরণ আরও কঠিন করে দিয়েছে। ফলে শেষ ম্যাচে হারলে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিতে হবে বাংলাদেশকে।

অন্যদিকে, জয় পেলে তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন ফাইনালের দুই দল নির্ধারিত হবে নেট রান রেটে। বর্তমানে জিম্বাবুয়ের নেট রান রেট −০.৫৯। ফাইনালে যেতে হলে বাংলাদেশকে অন্তত তাদের ওপরে উঠতে হবে।

Advertisement

সেই লক্ষ্যে আগে ব্যাটিং করলে আফগানিস্তানকে কমপক্ষে ৪১ রানে হারাতে হবে বাংলাদেশকে। আর গ্রুপের শীর্ষে থাকা আফগানদের টপকাতে জয়ের ব্যবধান হতে হবে অন্তত ১২৯ রান।

লক্ষ্য তাড়া করতে নামলে সমীকরণ নির্ভর করবে আফগানিস্তানের সংগ্রহের ওপর। আফগানরা ২৫০ রান করলে দ্বিতীয় স্থানে উঠতে ৪১.৩ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২৮০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪২ ওভারের মধ্যে। তবে, প্রতিপক্ষ ৩০০ রান করলে ৪২.৪ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান আপাতত শীর্ষস্থান ধরে রাখার সুবিধাজনক অবস্থানে রয়েছে। শেষ ম্যাচে ১০০ রানে হারলেও শীর্ষে থাকবে তারা।