শিরোনাম
◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় চালককে অজ্ঞান করে কাভার্ডভ্যান ছিনতাই

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ায় চালককে অজ্ঞান করে একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লুট হওয়া ১৫ টন চিনির বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায়।

সুএে জানা যায় মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় অচেতন অবস্থায়। গাডি চালক মুহাম্মদ  আলমগীর (৪৫)। সে  চাঁদপুর সদর উপজেলা আনোয়ার হোসেনের পুএ। স্থানীয়রা  জানায়, বুধবার  সকাল সাড়ে  ৯টার দিকে কালাম নামের অপর কাভার্ডভ্যান চালক আলমগীরকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য  নিয়ে আসেন। আলমগীরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কালাম তাকে হাসপাতালে নিয়ে আসেন।

এ সময় আলমগীরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে তাদের মধ্যে পরিচিত। পটিয়া  কমপ্লেক্সের  ডা. শামা জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রয়োগ করা হয়েছে। তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটির মালিক জাহিদ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গাড়িটি মইজ্যারটেক এলাকায় ছিল। সে সময় চালক গাড়ির কিছু যান্ত্রিক ত্রুটির কথা তাকে জানিয়েছিলেন। পরে বুধবার সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ সংক্রান্ত বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ হয়নি। তবে এমন একটি ঘটনার খবর তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ