শিরোনাম
◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ১১:৫১ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে

পুলিশি হেফাজতে নেওয়ার সময় ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর হাতে ভারতের সংবিধানের একটি কপি।

আউটলুক ইন্ডিয়া: ভারতের দিল্লিতে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য বিক্ষোভ-সমাবেশ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিক্ষোভের আয়োজক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, ১০ তারিখের আগে ভারতজুড়ে তাদের কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে।

তার দাবি, বিক্ষোভ দমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অভিজিৎ জানান, মানুষকে আটক করেও ১০ অক্টোবরের কর্মসূচি ঠেকানো যাবে না। তার কথায়, ‘যত বেশি মানুষকে আটক করবেন, তত বেশি মানুষ আসবে।’

১০ অক্টোবর দিল্লিতে বড় সমাবেশ

সিজেপি আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ঘিরে এই কর্মসূচি দেওয়া হয়েছে।

Advertisement

সংগঠনটির অন্যতম দাবি হলো ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। সিজেপি বলছে, ভোটার তালিকা সংশোধনের নামে যোগ্য ভোটারদের অধিকার খর্ব করা হচ্ছে। এ অবস্থায় রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ভুলে সবাইকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

পুলিশি চাপের অভিযোগ

সিজেপির সদস্যদের অভিযোগ, বিক্ষোভের আগে পুলিশ তাদের ওপর চাপ তৈরি করছে। মুম্বাই, নাগপুর ও চন্দ্রপুরের দলের কয়েকজন সদস্য দাবি করেছেন, বিভিন্ন থানার পুলিশ তাদের বারবার ফোন করে জিজ্ঞাসাবাদ করেছে। সিজেপির দাবি, ১০ অক্টোবরের কর্মসূচিতে অংশগ্রহণ ঠেকাতেই এসব করা হচ্ছে।

তবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

নেতাদের গ্রেফতারের আশঙ্কা

এর আগে সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাশও গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছিলেন। তার দাবি, বিক্ষোভের আগে তাকে, অভিজিৎ দিপকেসহ দলের অন্য নেতাদের গ্রেফতার করা হতে পারে।

তবে তিনি বলেন, নেতাদের আটক করা হলেও বিক্ষোভ কর্মসূচি বন্ধ হবে না। সিজেপির দাবি, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তাদের মূল বিষয় ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা।

সাম্প্রতিক বিক্ষোভে ধরপাকড়

এসআইআর নিয়ে সাম্প্রতিক বিক্ষোভগুলোর মধ্যেও আটকের ঘটনা ঘটেছে। দিল্লিতে চলতি সপ্তাহে বিক্ষোভকারীদের আটকের খবর প্রকাশিত হয়েছে।

গত ৭ অক্টোবরের একটি বিক্ষোভে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন নেতাকেও সাময়িকভাবে আটক করা হয়। এসব ঘটনার পর ১০ অক্টোবরের কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এসআইআর নিয়ে বিক্ষোভ কেন?

ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পরিচালনা করছে। সমালোচকদের অভিযোগ, এই প্রক্রিয়ার কারণে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

তবে নির্বাচন কমিশন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তির নাম এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়াই এই প্রক্রিয়ার লক্ষ্য।

কী হবে ১০ অক্টোবর?

এসআইআর-বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ১০ অক্টোবরের কর্মসূচি আয়োজন করছে সিজেপি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, বাধা এলেও কর্মসূচি চলবে।

এখন ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে কত মানুষ জড়ো হন এবং কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সবার।

অনুবাদ: জাগোনিউজ২৪

  • সর্বশেষ