শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:৩১ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত সময়সূচি আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ইউপি নির্বাচন কয়টি ধাপে এবং কোন ধাপ কবে হবে—এসব সেদিন নির্বাচন কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ইসি শুধু নির্বাচনের সময়ের বিষয়টি জানাবে। তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।

গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচী ঘোষণা করেছিল ইসি। ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল সংস্থাটি। তবে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন করার অসুবিধার কথা তুলে ধরা হয়। তখন ইসি জানিয়েছিল, আরও আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসি আগামী জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু করে মে মাসের মধ্যে শেষ করতে চায়। ফেব্রুয়ারিতে রোজা শুরু হওয়ার আগেই তিন–চারটি ধাপের নির্বাচন করা হতে পারে। তবে এসব চূড়ান্ত হবে আগামী সোমবার কমিশনের বৈঠকে।

Advertisement

ইউপি নির্বাচনের দিনক্ষণের বিষয়ে আজ নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সোমবার কমিশন মিটিংয়ে আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয় স্লটে, কবে কবে হবে। সব দিন জানিয়ে দেব। তফসিল আমরা ঘোষণা করব না, তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।’

ইউপি নির্বাচনের সময়সীমা সম্পর্কে নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথমে যেমনটা বলেছিলাম, আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেটা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব স্লট শেষ হয়ে যাবে। সোমবার পর্যন্ত আমরা ওয়েট করি। দেখা যাক, ওইটা সোমবারের দিন সিদ্ধান্ত।’

রাজনৈতিক সংলাপ কবে শুরু হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. সানাউল্লাহ বলেন, ‘তার পরপরই হবে। সব কাজ হবে, এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে।’

  • সর্বশেষ