শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারজাহফেরত যাত্রীর পায়ুপথে মিলল ৩টি স্বর্ণের ডিম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির পেস্ট স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করেন এনবিআর কর্মকর্তা আল আমিন শেখ।আটক যাত্রীর নাম আরমান উদ্দিন সিদ্দিকী। তার পাসপোর্ট নম্বর— অ১২০২৮৫৩৩।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার ‘জি ৯ ৫১৮’ ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ টিম সকাল সাড়ে ৬টা থেকেই বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নজরদারি রাখেন।

এক পর্যায়ে সন্দেহভাজন যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকী ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় পৌঁছালে তাকে চিহ্নিত করে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করা হলে তার পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রখা সাদা কস্টেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট করা স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দকৃত ৩টি স্বর্ণের ডিমের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম (প্রতিটি ৪৩০ গ্রাম), এর মান ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রাথমিক প্রত্যয়ন অনুযায়ী, পেস্ট আকারের এই স্বর্ণ পরিশোধন করার পর আনুমানিক ১ হাজার গ্রাম (১ কেজি) নিখাদ স্বর্ণ পাওয়া যাবে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

  • সর্বশেষ