শিরোনাম
◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি ◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট! ◈ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি ◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো  ◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৩:৫৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন মাইলফলক

গ্রীষ্মের তীব্র দাবদাহ ও বিদ্যুতের রেকর্ড চাহিদার মুখে ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট (ভিপিপি) প্রযুক্তিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে চীনের অর্থনৈতিক কেন্দ্র শাংহাই। ডিজিটাল ব্যবস্থাপনায় সর্বোচ্চ ১৬ দশমিক ৫ লাখ কিলোওয়াট বিদ্যুৎ লোড সমন্বয় করে দেশটি প্রথম শহর হিসেবে এই জাতীয় রেকর্ড গড়ল।

ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট হলো একটি অগ্রসর ডিজিটাল নেটওয়ার্ক, যা শহরের বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন, ব্যাটারি স্টোরেজ ও গ্রাহক পর্যায়ের বিদ্যুতের ব্যবহারকে একত্রিত ও নিয়ন্ত্রণ করে।

উদাহরণস্বরূপ, বিদ্যুতের ঘাটতি দেখা দিলে বাণিজ্যিক ভবনের এসি তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে বা ইভি গাড়ি থেকে পাওয়ার ব্যাংক হিসেবে বিদ্যুৎ সরবরাহ করে গ্রিডের ভারসাম্য রক্ষা করা হয়।

রাষ্ট্রায়ত্ত গ্রিড কোম্পানি জানায়, ২০২৩ সালের ৩ দশমিক ২ লাখ কিলোওয়াট থেকে ২০২৬ সালে এসে শহরের ভিপিপি সক্ষমতা বেড়ে ১৬ দশমিক ৫ লাখ কিলোওয়াটে পৌঁছেছে। কমান্ড প্রদান থেকে বাস্তবায়নের সময় বহুগুণ কমে এসেছে, যা বছরে কার্যক্ষমতার দক্ষতা আট গুণেরও বেশি বাড়িয়েছে। একই সাথে পুরো প্রক্রিয়ার নির্ভুলতার হার গড়ে ৮৯ শতাংশে পৌঁছেছে।

চীনের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে দেশজুড়ে এই ডিজিটাল অদৃশ্য পাওয়ার প্ল্যান্ট স্থাপন জোরদার করা হচ্ছে।

সূত্র: সিএমজি

  • সর্বশেষ