শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ১২:৫১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা

আলজাজিরা: ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তির সময় কোনো মানুষ মারতে হয়নি বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই চুক্তি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের একটি বড় অংশ সরিয়ে নিতে সফল হয়েছিল এবং তৎকালীন মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা তথ্যেও এর সপক্ষে সমর্থন ছিল।

ওবামা বলেন, ‘আমরা একটি ক্ষেপণাস্ত্র না ছুড়েই এটি সম্পন্ন করেছি। আমরা তাদের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম।’

ওবামা আরো বলেন, ‘এটি যে কাজ করেছিল তা নিয়ে কোনো বিতর্ক নেই। আর এর জন্য আমাদের এত মানুষ মারতে হয়নি কিংবা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও প্রয়োজন পড়েনি।’

  • সর্বশেষ