শিরোনাম
◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখ্যমন্ত্রী বিজয়ের বড় ঘোষণা, বাড়ছে সরকারি কর্মীদের ভাতা

তামিলনাড়ুর সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। বৃহস্পতিবার (১৪ মে) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারের সমপরিমাণ ডিএ সুবিধা পাবেন।

বর্তমানে তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। নতুন ঘোষণা অনুযায়ী তা বেড়ে ৬০ শতাংশে উন্নীত হলো। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, এই বর্ধিত ভাতা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে। মূলত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও তাদের কর্মীদের ডিএ ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করেছিল, যা এখন তামিলনাড়ু সরকারও অনুসরণ করছে।

ডিএ ২ শতাংশ বাড়ানোর ফলে তামিলনাড়ু সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১ হাজার ২৩০ কোটি রুপি ব্যয় হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, এই অর্থের সংস্থান দ্রুত সম্পন্ন করা হবে। এই জনকল্যাণমূলক সিদ্ধান্তের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আরও বিভিন্ন কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টরি কাজাগাম’ (টিভিকে) দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ২৩৪ আসনের বিধানসভায় এককভাবে ১০৮টি আসন জিতে সরকার গঠন করেছে তারা। ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের জন্য নেওয়া এই বড় সিদ্ধান্তকে বিজয়ের রাজনৈতিক দূরদর্শিতা এবং জনপ্রিয়তার নতুন ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

  • সর্বশেষ