শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৮৪ দিন সূর্য ডুববে না যে শহরে

যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর উতকিয়াগভিকে শুরু হয়েছে বিরল ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের সময়। শহরটিতে ১০ মে স্থানীয় সময় ভোর ২টা ৫৭ মিনিটে সূর্য ওঠার পর টানা ৮৪ দিন আর অস্ত যাবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী ২ আগস্ট পর্যন্ত আকাশে সূর্য দৃশ্যমান থাকবে।

আলাস্কার আর্কটিক মহাসাগর-সংলগ্ন এই শহরটি আগে ব্যারো নামেও পরিচিত ছিল। পৃথিবীর অক্ষ সূর্যের দিকে হেলে থাকার কারণে গ্রীষ্মকাল ঘিরে এ অঞ্চলে এমন ঘটনা ঘটে, যাকে বলা হয় ‘মিডনাইট সান’।

advertisement

বিশেষজ্ঞদের মতে, জুনের শেষ দিকে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে পৃথিবী নিজের অক্ষে ঘুরলেও সূর্য দিগন্তের নিচে নামে না। আর্কটিক সার্কেলের ভেতরের অঞ্চলগুলোতে এ ঘটনা দেখা যায়।

তবে সারাক্ষণ সূর্যের আলো থাকলেও সেখানে খুব বেশি গরম পড়ে না। আবহাওয়া সংস্থা আকুওয়েদার জানিয়েছে, জুলাই মাস সবচেয়ে উষ্ণ হলেও ঐতিহাসিকভাবে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে মাত্র ৪৯ ডিগ্রি ফারেনহাইট।

advertisement

এনকোরিজসহ আলাস্কার অন্য শহরগুলোতেও এখন প্রতিদিন ১৬ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত সূর্যের আলো থাকে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিনের আলো কাজে লাগিয়ে রাতেও বাগান করা, মাছ ধরা বা অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ৫ হাজারের কম মানুষের বসবাসের শহর উটকিয়াগভিকে ২ আগস্টের পরও পুরোপুরি রাত নেমে আসবে না। প্রকৃত অন্ধকার ফিরতে অপেক্ষা করতে হবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

advertisement

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ও পিপল

  • সর্বশেষ