শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী

আজ রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। দক্ষিণ ভারতের মেগাস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া ‘থালাপতি’ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সকাল ১০টায় এই জমকালো শপথ অনুষ্ঠান আয়োজিত হবে।

এর মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে গত পাঁচ দশকের (৫০ বছর) দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে)-এর দ্বিমেরু শাসনের অবসান ঘটতে যাচ্ছে।

তামিলনাড়ুর হবু মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের আমন্ত্রণে এবং নবগঠিত জোট সরকারের শরিক হিসেবে কংগ্রেসের শীর্ষ নেতার এই সফরকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যা বিজয়ের নতুন সরকারের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থনের এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার শনিবার রাতে বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বিজয়ের সাথে আজ আরও ৯ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নেবেন বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজগাম’ (টিভিকে) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং আইইউএমএল-এর সমর্থনে ১২০ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন তিনি।

এদিকে, বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাখ লাখ ভক্ত ও সমর্থক। চেন্নাই শহর আজ পরিণত হয়েছে হলুদ ও মেরুন রঙের সমুদ্রে। রূপালি পর্দার ‘থালাপতি’ এখন বাস্তবের ‘জননেতা’ হিসেবে সচিবালয়ে পা রাখছেন— এই দৃশ্য প্রত্যক্ষ করতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।

  • সর্বশেষ