শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী

‘মমতার খেলা শেষ’–ঘোষণা বিরোধীদের, বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো জয়ের পথে আছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম। শেষ খবর পাওয়া পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ২০০ আসনে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮৭ আসনে এগিয়ে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

 
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এরইমধ্যে ঘোষণা দিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা শেষ’।
 
তাদের দাবি, রাজ্যটিতে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে। রাজ্য বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্‌যাপনও শুরু করেছেন। এছাড়া, জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে। 
 
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত!
 
এই নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।
 
বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন, এ প্রশ্নের উত্তরে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা হলেন: বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ।  
 
এদিকে, বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের চালে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। 
 
এছাড়া বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। জামালপুরে শাসক শিবিরের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার খবর পাওয়া গেছে। দেয়া হয়েছে আগুনও। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। বীজপুর এবং নোয়াপাড়াতেও তৃণমূলের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। 
 
এরপরেই জেলাশাসক, সিপিকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
  
এমন পরিস্থিতির মধ্যেই এক ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দুই-তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে।’ 
 
তিনি আরও বলেন, ‘অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে , যেখানে কোনো মিল নেই। এসআইআরে ভোট লুট করেছে। ৭০-১০০টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না। মিডিয়ায় মিথ্যা খবর খাওয়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে আমাদের পুলিশ।’ 
 
ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেছেন, ‘মন খারাপের কারণ নেই, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে। ১৪-১৮ রাউন্ডের পরই আপনারা জিতবেন, আমি পাশে আছি, বাঘের বাচ্চার মতো লড়াই করুন।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়