শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। ব্রিটিশ একটি সামুদ্রিক সংস্থা সোমবার এ তথ্য জানিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অবরুদ্ধ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে সহায়তা দেবে তারা। খবর এএফপি’র।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ‘একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে জাহাজের নাবিকরা নিরাপদ আছেন।’

সংস্থাটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহর থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তরে ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ ইতোমধ্যে হামলার তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী সব জাহাজকে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Advertisement

মধ্যপ্রাচ্য যুদ্ধে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় এখনও অচলাবস্থা কাটেনি।

ইরান কৌশলগত হরমুজ প্রণালীর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানান, যুক্তরাষ্ট্র সোমবার থেকে প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, স্থল ও সমুদ্রভিত্তিক ১শ’টিরও বেশি বিমান; স্থল, সমুদ্র ও আকাশে ব্যবহারযোগ্য চালকবিহীন যান এবং ১৫ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।

সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান অ্যাক্সএসমেরিনের তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে ৯শ’টিরও বেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছিল। সংঘাত শুরুর সময় এই সংখ্যা ছিল ১১শ’র বেশি।

 

  • সর্বশেষ