শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ: ‘১১টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা’ দাবি ইসরায়েল কর্মকর্তার

ইরান থেকে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম অপসারণ করা না গেলে চলমান যুদ্ধকে বড় ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হবে। কারণ ইরানের হাতে থাকা বর্তমান সমৃদ্ধ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে প্রায় ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। 

এমনটাই জানিয়েছেন দখলদার ইসরায়েল-এর এক সেনা কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের ইউরেনিয়াম ইস্যু সমাধান না হলে ইসরায়েলের সামরিক অভিযানটির মূল লক্ষ্য অর্জিত হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তিতে যদি এই সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত না হয়, তাহলে প্রায় ৪০ দিনের এই সংঘাত কার্যত অর্থহীন হয়ে পড়বে।

ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, যদি পারমাণবিক লক্ষ্য অর্জন করা না যায়, তাহলে ইরানে আমাদের সামরিক কার্যক্রমকে ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। পরবর্তীতে ইরান সরকার এই ইউরেনিয়াম ব্যবহারে আরও সক্রিয় হয়ে উঠতে পারে।

তিনি আরও ইঙ্গিত দেন, কূটনৈতিকভাবে সমাধান না হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, যদি আলোচনার মাধ্যমে ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি বলতে পারি। কিন্তু তা না হলে লক্ষ্য অর্জনে আবারও হামলার প্রয়োজন হতে পারে। সূত্র : টাইমস অব ইসরায়েল।

 

  • সর্বশেষ