শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে হরমুজে টোল আদায় নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা

হরমুজ প্রণালি চলচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ প্রসঙ্গে ৩টি পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম তিনি বলেছেন, “খবর পাওয়া যাচ্ছে যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করছে। তারা যেন এটা না করে এবং যদি করেও থাকে— যেন এখনই তা বন্ধ করে।”

advertisement

দ্বিতীয় পোস্টে তিনি বলেছেন, “হরমুজে প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরান যা করছে, তা খুবই বাজে এবং অসম্মানজনক। ইরানের সঙ্গে আমাদের (যুদ্ধবিরতি) চুক্তিতে এ ব্যাপারটি ছিল না।”

তৃতীয় পোস্টে ট্রাম্প বলেন, “ইরান সহযোগিতা করুক আর না-ই করুক, হরমুজ প্রণালিতে খুব শিগগিরই তেলের প্রবাহ স্বাভাবিক হবে।”

advertisement

উল্লেখ্য, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালি স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে  জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে হবে।  ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে এই টোল পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায় হবে।

তেলবাহী জাহাজগুলোর ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল আদায় করা হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সূত্র : এএফপি

advertisement

 

  • সর্বশেষ