শিরোনাম
◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামাবাদে শান্তি আলোচনা: যুক্তরাষ্ট্র-ইরান থেকে কারা থাকছেন টেবিলে?

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে পারেন এমন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম প্রকাশ করেছে পাকিস্তানি কর্মকর্তারা।

তবে তারা জানিয়েছেন, বৈঠকের চূড়ান্ত সূচি ও অংশগ্রহণকারীদের তালিকা এখনো নির্ধারণাধীন এবং পরিবর্তন হতে পারে।

এতে বলা হয়েছে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান থেকে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইএসআই প্রধান আসিম মালিক।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে যোগ দিতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা জারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার।

Advertisement

তাছাড়া ইরান থেকে আলোচনায় যোগ দিতে পারেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি।

এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি টেলিফোনে কথা বলেছেন। ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা শুরুর পর এটি দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় বর্তমান পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ