শিরোনাম
◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরুতের ১৪টি এলাকা থেকে প্রবাসীদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ

লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত বাংলাদেশিদের ১৪টি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এক জরুরি সতর্কবার্তায় সম্ভাব্য হামলার আশঙ্কায় এই নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে প্রবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় যেসব এলাকা ছাড়ার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ি, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো এলাকা।

বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

  • সর্বশেষ