শিরোনাম
◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনরায় শুরু হবে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলার বিচার আবারও শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির আদালতের এক মুখপাত্র।

ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশটিতে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার কয়েক ঘণ্টা পরেই তার বিরুদ্ধে এমন ঘোষণা এলো।

ইসরায়েলি আদালতের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা তুলে নেওয়ার পর এবং বিচারব্যবস্থা স্বাভাবিকভাবে চালু হওয়ার পর শুনানি আগের মতোই পুনরায় শুরু হবে।

শুনানির দিনক্ষণের বিষয়ে বিবৃতিতে বলা হয়, রবিবার থেকে বুধবার পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায় নেতানিয়াহুই প্রথম অভিযুক্ত ব্যাক্তি। ২০১৯ সালে দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। যদিও তার বিরুদ্ধে আনা ঘুষ, প্রতারণা এবং আস্থাভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তার বিরুদ্ধে এসব অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু হয় ২০২০ সালে।

 এসব অভিযোগের ফলে তার কারাদণ্ডও হতে পারে বলে জানা গেছে। তবে সরকারি দায়িত্বের কারণে তার বিচারপ্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে এবং কবে শেষ হবে তা এখনো অনিশ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়