শিরোনাম
◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৭:৪৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুড়ঙ্গে সাজানো অবস্থায় হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করল ইরান

ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায়, হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো আছে।

তবে কোনো নির্দিষ্ট বিস্তারিত তথ্য (যেমন ভিডিওর সময়, অবস্থান বা ড্রোনের ধরন) পাওয়া যায়নি। এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। তারা বলছে, এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরাইলের হামলা চালাতে ব্যবহার করা হয়। তবে ভিডিওতে দেখানো ড্রোন সম্পর্কে তারা কিছু বলেনি।

ফার্স নিউজের ভিডিওতে দেখা যায়, ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি।

  • সর্বশেষ