শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১২:৪৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

মধ্যপ্রাচ্যে বহুমূল্যবান মার্কিন এফ–১৫ বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করেছেন।

লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই, ইউকে ডিফেন্স জার্নালসহ বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কুয়েতে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি একটি এফ–১৫। তবে দুই পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরার স্থানীয় সংবাদদাতা।

advertisement

ঘটনাটি তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতের কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। মিডল ইস্ট আইকে একাধিক সূত্র জানিয়েছে, পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি হতে পারেন। তবে ক্রুদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এফ-১৬ ফাইটিং ফ্যালকন এবং এফ-১৫ ঈগল মার্কিন বিমানবাহিনীর দুই ভিন্ন ঘরানার শক্তি, যাদের মূলত ‘হাই-লো’ রণকৌশলের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। এফ-১৬ হলো একক ইঞ্জিনবিশিষ্ট সাশ্রয়ী বহুমুখী যুদ্ধবিমান, যা আকাশযুদ্ধ থেকে শুরু করে মাটিতে নিখুঁত হামলায় পারদর্শী। এর বিশেষত্ব হলো এর ‘ফ্লাই-বাই-ওয়্যার’ কন্ট্রোল সিস্টেম এবং পাইলটের জন্য ৩৬০ ডিগ্রি দেখার সুবিধাসম্পন্ন বাবল ক্যানোপি। ঘণ্টায় প্রায় ২ হাজার ৪১৪ কিলোমিটার গতিবেগের এই যুদ্ধবিমান বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাইটার প্লেন।

advertisement

অন্যদিকে, এফ-১৫ ঈগল হলো আকাশপথে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার জন্য তৈরি একটি বিশালাকার ও দুই ইঞ্জিনবিশিষ্ট শক্তিশালী যুদ্ধবিমান। এটি এফ-১৬-এর তুলনায় অনেক বেশি উচ্চতায় উঠতে পারে এবং প্রায় দ্বিগুণ পরিমাণ অস্ত্র বহন করতে সক্ষম। এর গতিবেগ ঘণ্টায় ২ হাজার ৬৫৫ কিলোমিটারের বেশি এবং আকাশযুদ্ধে এর সাফল্যের রেকর্ড এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী।

দামের ক্ষেত্রেও এই দুটি যুদ্ধবিমানের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। এফ-১৬-এর সর্বাধুনিক ‘ব্লক ৭০/৭২’ ভ্যারিয়েন্টের প্রতি ইউনিটের দাম বর্তমানে প্রায় ৬৩ থেকে ৭০ মিলিয়ন ডলারের আশেপাশে। বিপরীতে, এফ-১৫-এর আধুনিকতম সংস্করণ ‘এফ-১৫ইএক্স ঈগল ২’—এর দাম আকাশচুম্বী, যা প্রতি ইউনিটে প্রায় ৯৪ থেকে ৯৭ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

advertisement

মূলত নির্মাণশৈলী, রাডার প্রযুক্তি এবং অস্ত্র বহনের ক্ষমতার কারণেই এই দুই বিমানের বৈশিষ্ট্য ও মূল্যে এত তফাত দেখা যায়। লকহিড মার্টিন এবং বোয়িংয়ের দেওয়া তথ্যসূত্র অনুযায়ী, এফ-১৬ যেখানে সাশ্রয়ী ও কার্যকরী সমাধান, এফ-১৫ সেখানে আকাশযুদ্ধের এক চূড়ান্ত ও ব্যয়বহুল অস্ত্র।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ