শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান-সৌদি সামরিক জোটে থাকছে না তুরস্ক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সৌদি আরব ও পাকিস্তানের সাথে প্রস্তাবিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে তুরস্কের যোগদানের সম্ভাবনা নাকচ হয়ে গেছে। শনিবার (৩১ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি সেনাবাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

চলতি মাসের শুরুতে তুরস্কের পক্ষ থেকে এই জোটে যোগদানের বিষয়ে প্রাথমিক আলোচনার খবর পাওয়া গেলেও, সৌদি সূত্রটি এখন তা সরাসরি নাকচ করে দিয়েছেন। ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, পাকিস্তানের সাথে সৌদি আরবের বর্তমান সামরিক সম্পর্কটি সম্পূর্ণ "দ্বিপক্ষীয়" এবং এটি সেভাবেই বজায় থাকবে। এখানে তুরস্ককে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।

উপসাগরীয় অঞ্চলের অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরস্কের সাথে সৌদি আরবের সাধারণ কিছু প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও পাকিস্তানের সাথে বিশেষ এই চুক্তিটি অন্য কোনো দেশের সাথে ভাগ করে নেয়া হচ্ছে না।

এর আগে ধারণা করা হচ্ছিল যে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই তিন মুসলিম প্রধান দেশ মিলে একটি শক্তিশালী সামরিক ব্লক গঠন করতে যাচ্ছে। তবে নতুন এই তথ্যে সেই জল্পনার অবসান ঘটল।

 

  • সর্বশেষ