শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ের গালফুড ২০২৬-এ বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ল, মিলল মিলিয়ন ডলারের অর্ডার

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় (ফুড অ্যান্ড বেভারেজ) বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গালফুড ২০২৬’-এ ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ৫ দিনের এই মেলায় সাড়ে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি নিশ্চিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের গালফুডে অংশ নেয় বাংলাদেশের ৩৪ প্রতিষ্ঠান। এ মেলায় অংশ নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের খাদ্যপণ্যের রপ্তানি আরও গতিশীল হবে। মেলায় অংশ নিতে প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

দুবাইয়ে গালফুডের ৩১তম আসর শুরু হয় গত ২৬ জানুয়ারি। মেলা শেষ হয়েছে আজ ৩০ জানুয়ারি। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডিডব্লিউটিসি) ও দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি), এক্সপো সিটি- এই দুই ভেন্যুত অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনের এই মেলা। এতে বিশ্বের ১৯০টিরও বেশি দেশের ৮ হাজার ৫০০- এর বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদনকারী, সরবরাহকারী, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতাসহ নীতিনির্ধারকরা অংশ নেয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপী ৩১তম গালফুড- ২০২৬ শেষ হয়। এবছর মোট ১০ দশমিক ৫ মিলিয়ন ইউএস ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ মিলেছে। এছাড়া ১৭ মিলিয়ন ইউএস ডলারের সম্ভাব্য অর্ডার পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, এবছর প্রথমবারের মতো দুবাইয়ের বাইরে দুবাই এক্সিবিশন সেন্টারে কান্ট্রি প্যাভিলিয়ন ভিত্তিক এ মেলা অনুষ্ঠিত হয়। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ