শিরোনাম
◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ ◈ ৯৫ মিনিটের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা ◈ সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান ◈ কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড ◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন!

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহারাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ নিহত ৬

ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিমানটি বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে আছে। সেখানে ব্যাপক আগুন ও ঘন ধোঁয়া দেখা দেয়। 

অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তবে কী কারণে বিমানটি জরুরি অবতরণ করেছিল ও কীভাবে দুর্ঘটনাটি ঘটলো, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। 

স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী দলগুলি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও উদ্ধারকাজ শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়