শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৪৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

পদ্মশ্রী সম্মান ঘোষণার পরই নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন ভারতের আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি। শিক্ষাবিদ ও গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য তাকে পদ্মশ্রী দেয়ার সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছে কেরালা কংগ্রেস। পাল্টা জবাব দিতে নেমেছেন জোহো করপোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু, যেখান থেকে শুরু তীব্র তর্ক-বিতর্ক।

২০২২ সাল থেকে আইআইটি মাদ্রাজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ভি কামাকোটি। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তিনি বলেন, এই স্বীকৃতি তার কাছে ‘ব্যক্তিগত নয়, সমষ্টিগত অর্জন’। পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে আরও বেশি কাজ করার বার্তাও দেন তিনি।

কিন্তু এই সম্মান ঘোষণার পরই কেরালা কংগ্রেসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়। সেখানে কামাকোটির আগের এক মন্তব্যের প্রসঙ্গ টেনে ‘গোমূত্র গবেষণা’-কে বিশ্বদরবারে তুলে ধরার জন্য অভিনন্দন জানানো হয়। কারণ গত বছর ভি কামাকোটি দাবি করেছিলেন, গোমূত্রে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে এবং তা আইবিএস-সহ কিছু রোগে উপকারী হতে পারে। সেই মন্তব্য ঘিরে তখন ভারতজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল।
 
কেরালা কংগ্রেসের কটাক্ষের পাল্টা জবাবে শ্রীধর ভেম্বু লেখেন, ভি কামাকোটি ‘ডিপ টেক’-এর গবেষক, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রে কাজ করেছেন এবং দেশের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তার মতে, এই সম্মান তার পুরোপুরি প্রাপ্য। ভেম্বু আরও দাবি করেন, গোমূত্র ও গোবরের মাইক্রোবায়োম নিয়ে বৈজ্ঞানিক গবেষণার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং একে শুধুমাত্র ‘ঔপনিবেশিক মানসিকতা’ থেকে অস্বীকার করা ঠিক নয়। 
  
এরপরই বিতর্ক আরও তীব্র হয়। কেরালা কংগ্রেস পাল্টা প্রশ্ন তোলে যে, শুধু গরুর গোবর ও গোমূত্র নিয়েই কেন গবেষণা? অন্য প্রাণীর ক্ষেত্রে কেন নয়? তারা মধ্যপ্রদেশে পঞ্চগব্য নিয়ে হওয়া একটি সরকারি অর্থপোষিত গবেষণার উদাহরণ টেনে আর্থিক অনিয়মের অভিযোগও তোলে।
 
সবশেষে কেরালা কংগ্রেস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রীধর ভেম্বুর দিকে। তাদের বক্তব্য, যদি গোমূত্রের এত উপকারিতা সত্যিই থাকে, তবে একজন বিলিয়নিয়ার হিসেবে ভেম্বু নিজেই কেন সেই গবেষণায় বিনিয়োগ করছেন না? ক্যানসারের মতো রোগ সারাতে যদি তা কার্যকর প্রমাণিত হয়, তবে সেটাই হবে বিশ্বের কাছে ভারতের অন্যতম বড় অবদান।
 
এদিকে এমন বিতর্কে শিক্ষা, বিজ্ঞান ও রাজনীতির সীমারেখা আবারও নতুন করে প্রশ্নের মুখে পড়ল। আর সেই সঙ্গে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা। সূত্র: দ্য ওয়াল

  • সর্বশেষ