শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০২:৫০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরে নৌকাডুবি, অন্তত ৫০ জনের প্রাণহানি

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় ৫০ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া নৌকার একজনকে উদ্ধার করা হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে মাল্টার সামরিক বাহিনী। তিনি বলেছেন, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ছিলেন। এ সময় তিউনিশিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা, নৌকায় থাকা ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। 

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ এমন যাত্রা করে থাকেন।

উদ্ধার হওয়া ওই ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের নাগরিকেরা ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট ছোট ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করে থাকেন। 

Advertisement

গত এক দশক ধরেও এমন যাত্রার সংখ্যা ক্রমশই বাড়ছে। ঝুঁকিপূর্ণ এমন সব যাত্রায় প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। 

২০১৪ সাল থেকে এই যাত্রাপথটির উপর নজর রাখছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। 

চলতি বছরের এখন পর্যন্ত এই সাগরে মোট ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট এক হাজার ৮৭৩ জন নিহত বা নিখোঁজ হন। 

  • সর্বশেষ