শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:৪৪ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া: পুতিন

রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়েও পৌঁছাতে পারবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বলেন, নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে। এ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে, ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাবে।

ক্রেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পারমাণবিকচালিত ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য ‘পোসেইডন’ নামে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার দেন। তিনি আরও জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে, যেগুলো বুরেভেসনিক ও পোসেইডনের মতো একই ধরনের শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি হবে। পুতিন বলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে।

এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, বুরেভেসনিকের গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ হয়েছে। সে সময় রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। পুতিন সে সময় আরও বলেন, ২০১৮ সালে প্রথম ঘোষণা দেওয়া বুরেভেসনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্র দুটি অদ্বিতীয় এবং অসীম পাল্লার ক্ষমতাসম্পন্ন।

  • সর্বশেষ