শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১১:৫৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও)

কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘উৎসবের চেতনার পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কিছু লোক। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ নামের এক নারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘টরন্টোতে রথযাত্রা চলাকালে কিছু দুষ্টচক্রের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি। এই জঘন্য কাজ উৎসবের ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের চেতনার বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘আমরা কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা আশা করি, কানাডা সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

সঙ্গনা বাজাজের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রথযাত্রার একটি অংশে রাস্তার ওপর বেশ কয়েকটি ভাঙা ডিম পড়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা হতবাক হয়েছিলাম, কষ্টও পেয়েছিলাম। কিন্তু আমরা থামিনি। কারণ, ঘৃণা কখনোই বিশ্বাসকে পরাজিত করতে পারে না।’

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ রাস্তায় থাকে, তখন কোনো ঘৃণাই আমাদের কাঁপাতে পারে না।’ বাজাজ এই ঘটনাকে বর্ণবৈষম্যজনিত হামলা হিসেবে উল্লেখ করেন এবং জানান, এটি তাঁদের ব্যথিত করলেও রথযাত্রা বন্ধ করতে পারেনি। ভিডিওটি ইতিমধ্যেই ১ লাখ ৭০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, রথযাত্রাটি ছিল কানাডায় ইসকনের ৫৩তম বার্ষিক রথযাত্রা। ইসকনের বর্ণনায় এটি একটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় উৎসব, এখানে ভক্তরা রাস্তায় জড়ো হয়ে গান-বাজনা ও ভজন করেন। অনুবাদ: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়