শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৯:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

মনিরুল ইসলাম: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের বাইরে কিছু ভাবার সুযোগ নেই। কিছু ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক। আজ দেশের তিন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাতে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়েই হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া কোনো বিকল্প ভাবে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

সরকারের এই বৈঠকের মাঝে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলি রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুবিন হায়দার দেখা করেছেন। আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতির কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।

আসন্ন পূজা নিয়ে প্রেস সচিব বলেন, ‘দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি না করতে পারে, রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা।’

জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদেরএক  প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়