শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে মোবাইল কোর্ট অভিযান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দা‌য়ে মামলা ও জ‌রিমানা আদায়

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে বাজার মনিটরিং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দা‌য়ে মামলা ও জ‌রিমানা আদায় করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ) দুপুর থেকে বিকাল পর্যন্ত বাঁশখালী উপজেলার শীলকুপ টাইম বাজার এলাকায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাঁশখালী উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সবজি ও ফলমূলের দোকানসমূহে মূল্যতালিকা দৃশ্যমান করার ব্যবস্থা করা হয়, ব্যবসায়ীদের পণ্যক্রয়ের পাকা রশিদ সংরক্ষণের জন্য তাগিদ দেওয়া হয়। অভিযান কালে মূল্যতালিকা প্রদর্শন না করায়, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার দায়ে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে ৩ টি মামলায় ২৭ হাজার টাকা জ‌রিমানা ও আদায় করা হয়।

মোবাইল কোর্টের অভিযান এর ব‌্যাপা‌রে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন ব‌লেন,
জনস্বার্থে উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ