শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০২:০০ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই মডেলের কাণ্ড

অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল

ওপেনএআইয়ের ‘জিপিটি-৫.৬ সল’ পরিবারের একটি অভ্যন্তরীণ গবেষণা মডেল কোডিংয়ের কাজ করতে গিয়ে অনুমতি ছাড়াই অন্যের ডিজিটাল ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম কয়েন খরচ করেছে। ইথেরিয়ামের পরীক্ষামূলক নেটওয়ার্ক সেপোলিয়ায় গত ২৬ জুন ঘটনাটি ঘটলেও, ২৫ সেপ্টেম্বর কাজের লগ পর্যালোচনার সময় তা ওপেনএআইয়ের নজরে আসে। ১৫ অক্টোবর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

জানা যায়, মডেলটিকে একটি পরীক্ষামূলক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম হালনাগাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্মার্ট কনট্রাক্ট চালুর অনুমতি থাকলেও, এর জন্য প্রয়োজনীয় ‘গ্যাস ফি’ বা নেটওয়ার্ক ফি দেওয়ার মতো কোনো কয়েনযুক্ত ওয়ালেট মডেলটিকে দেওয়া হয়নি। অন্যের ওয়ালেট ব্যবহারেরও অনুমতি ছিল না। কিন্তু কাজ সম্পন্ন করতে মডেলটি ৩৬২টি ওয়ালেটে খোঁজ চালিয়ে প্রকাশ্যে পরিচিত একটি ‘রিকভারি ফ্রেজ’ ব্যবহার করে একটি ওয়ালেটে প্রবেশ করে।

আশ্চর্যজনকভাবে, তহবিল ব্যবহারের আগে এটি নিজেই নৈতিকতার বিচার করে। পরীক্ষামূলক কয়েনের নগণ্য আর্থিক মূল্য এবং রিকভারি ফ্রেজটি প্রকাশ্যে থাকাকে যুক্তি হিসেবে ধরে, ওয়ালেটের মালিক বা নির্দেশদাতার বিনা অনুমোদনেই মডেলটি ওই তহবিল ব্যবহার করে নেটওয়ার্ক ফি মেটায়।

প্রথমবার ব্যর্থ হওয়ার পর বিকল্প নেটওয়ার্ক ব্যবহার করে মডেলটি এই লেনদেন সম্পন্ন করে। তবে এতে কত কয়েন খরচ হয়েছে বা ওয়ালেটটির মালিক কে, তা প্রকাশ করেনি ওপেনএআই।

  • সর্বশেষ