শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১২:১৩ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার

কুমিল্লায় যুবদল নেতা মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে এসআরবি।

শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, বিরোধপূর্ণ জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেপ্তার তৌহিদ জানিয়েছেন, তারা ওই জমিতে রিসোর্ট বানানোর উদ্যোগ নিলে শামীম ও তার বন্ধু আবু কাউসার বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত। বিরোধ মীমাংসায় শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তার ভাই ও তাদের সহযোগীরা হামলা চালান।

এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক অবস্থায় তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে।’

  • সর্বশেষ