শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রীর মৃত্যু 

সরওঢার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তার (২৯) মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত নাসরিন আক্তার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন। তার বাবার নাম মোস্তফা কামাল।

মৃত নাসরিন আক্তারের স্বামী ও ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল বলেন, আমার স্ত্রী ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন ও রোববার তাদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেছে। লাশ সংগ্রহে কক্সবাজার যাচ্ছি।

এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিল। সকালে সৌভাগ্যবশত তার দুই বান্ধবী কক্ষ থেকে কিছু সময় আগেই বাইরে বের হয়। তবে ওই সময় কক্ষে থাকা নাসরিন আক্তার ভেতরে আটকা পড়ে। এই আকস্মিক অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মেখান থেকে ১০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ