শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুচ্ছ ঘটনায় কুপিয়ে জখম: চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল চুয়াডাঙ্গার সাজুর

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গার দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম করার দুই দিন পর মারা গেলেন সাজু শেখ (৩০)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই রাজু শেখ এবং দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিন। নিহত সাজু চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুনবাজার পাড়ার মৃত বাদল শেখের ছেলে। পেশায় তিনি রঙমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দামুড়হুদা উপজেলার খাপাড়া এলাকায় কয়েকজন যুবক হঠাৎই সাজুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দু’দিন ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই রাজু শেখ জানান, “কে বা কারা কেন এ হামলা করেছে—এ বিষয়ে আমরা এখনও কিছু জানি না। পুলিশের তদন্তেই আসল ঘটনা বের হয়ে আসবে।”

ঘটনার দিন রাতেই পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিন জানান, চুয়াডাঙ্গা থেকে কয়েকজন ব্যক্তি খাপাড়া এলাকার একটি বাড়ির ভেতরে সাজুকে কুপিয়ে জখম করে। স্থানীয়দের প্রতিরোধে তারা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি সামান্য আহত বলেও জানা যায়।

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—একটি মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে টাকা দাবি ও পূর্ব বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত। তবে হামলায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে সোমবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে সাজুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাড়ি চুয়াডাঙ্গায় নেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানান বড় ভাই রাজু।

  • সর্বশেষ