শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০১:৩৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, পালানোর সময় আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে দুলালি বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামী বিরাজ মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরাজ মিয়ার বাড়ি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনী গ্রামে। নিহত দুলালি বেগম পাশের রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে।

 স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিরাজ মিয়া ধারালো ছুরি দিয়ে দুলালি বেগমের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর বিরাজ মিয়া পালিয়ে পাশের একটি পাটখেতে আত্মগোপনের চেষ্টা করেন। স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ বছর আগে বিরাজ মিয়া তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। ‍উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ