শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ১১:০৮ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : হারারে টেস্টে প্রথম দুই দিন শেষে সুবিধা জনক স্থানে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৪০ রানে আউট করে দেওয়ার পর ৪১০ রান তুলেছে রিচার্ড এনগারাভার দল। ২৭০ রানের লিড নেয় স্বাগতিকরা।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১ উইকেটে ৪০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। জিম্বাবুয়ের চাইতে এখনও ২৩০ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। ২১ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। আর ৯ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন মুমিনুল হক।

এর আগে ১ উইকেটে ১৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। গতকাল ১৭ রানে অপরাজিত থাকা ব্রেন্ডন টেইলর আজ স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেননি। তবে আউট হওয়ার আগে জুটি গড়তে ভূমিকা রেখেছেন তিনি।

ওপেনার ইনোসেন্ট করেছেন ভয়ংকর সুন্দর ব্যাটিং। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি তিনি। হাসান মাহমুদ-ইবাদত হোসেনরা বাজে বোলিং করলেই মেরেছেন বাউন্ডারি। ১৫৩ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জিম্বাবুয়ের এই ওপেনার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন বেনেট। ডানহাতি এই ব্যাটারও তুলে নিয়েছেন ফিফটি।

এরপর দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল ইসলাম। ৫৯ রান করা বেনেটকে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙ্গেন তিনি। এরপর ১৪০ রান করা কাইয়াকেও সাজঘরে ফেরান তাইজুল। তবে বাকিদের আসা-যাওয়ার মিছিলে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন ওয়েসলি মাদেভেরে। শেষ পর্যন্ত ৭৭ রানে অপরাজিত ছিলেন তিনি। বাংলাদেশের হয়ে সাত উইকেট নিয়েছেন তাইজুল। দুটি উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়