শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ১১:৪৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানির স্টাডে শহরে গুলিতে নিহত ৬, আটক ৩

জার্মানির লোয়ার স্যাক্সনি অঙ্গরাজ্যের স্টাডে শহরের একটি মা ও শিশু আবাসনকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, বর্তমান অবস্থায় স্টাডে শহর জনসাধারণের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

সোমবার (২৯ জুন) দুপুরের দিকে জার্মানির পশ্চিমের লোয়ার স্যাক্সনির স্টাডে শহরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শোকে স্তব্ধ পুরো জার্মানি।

পুলিশ জানিয়েছে, গুলিতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

advertisement

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ, চিকিৎসাকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

স্টাডে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।

এদিকে নিহত ও আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। লোয়ার স্যাক্সনি পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণ এবং ঘটনার পুরো প্রেক্ষাপট জানতে তদন্ত চলছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন চ্যাট গ্রুপে ছড়িয়ে পড়া গুজব ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করেছে স্টাডে পুলিশ। পুলিশের ভাষ্য, অনলাইনে প্রচারিত অনেক তথ্য পুলিশের নিশ্চিত করা তথ্যের সঙ্গে মিলছে না। যাচাই ছাড়া কোনো তথ্য, ভয়েস বার্তা বা গুজব ছড়িয়ে না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে তারা। পুলিশের মতে, এতে জনমনে আতঙ্ক তৈরি হতে পারে এবং তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ব্যাহত হতে পারে।

 

  • সর্বশেষ