শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে মুক্তি, রাতে কারাগারে : প্যারোলে বিয়ে করলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টার

বিয়ে করার জন্য ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল মাইনপাল ধিল্লা নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতীয় গ্যাংস্টারকে। হরিয়ানার একটি ফার্মহাউসে ৫০০ অতিথির উপস্থিতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্যারোলের সময় শেষ হলে বৃহস্পতিবার রাত ৮টায় ধিল্লাকে আবার কারাগারে ফিরতে হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, কিছু দিক থেকে এটি ছিল একটি সাধারণ ফার্মহাউসের বিয়ে। দুপুরে ৫০০ অতিথির জন্য খাবারের আয়োজন, এরপর বিয়ের প্রচলিত আনুষ্ঠানিকতা। আবার কিছু দিক থেকে এটি ছিল একেবারেই ব্যতিক্রমী। কারণ, বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে থাকা বরকে বৃহস্পতিবার রাত ৮টায় আবার কারাগারে ফিরতে হয়েছে। বিয়ের জন্য তাকে দেয়া ১২ ঘণ্টার প্যারোলের মেয়াদ তখন শেষ হয়ে যায়।

ঝাঝর জেলার বাদলি গ্রামের বাসিন্দা মাইনপাল ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

বিয়েতে কনে ছিলেন কম্বোডিয়ার নাগরিক। নাম মেটা চানমিয়া। ধারণা করা হয়, ২০১৮ সালে দুজনের পরিচয় হয়। ওই সময় প্যারোলে মুক্ত হয়ে ধিল্লা কম্বোডিয়ায় পালিয়ে গিয়েছিলেন। এরপর থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তাদের তিন সন্তান রয়েছে এবং ২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসঙ্গে বসবাস করতেন। ওই বছর কম্বোডিয়ার কর্তৃপক্ষ ধিল্লাকে পুনরায় গ্রেপ্তার করে এবং তাকে ভারতে ফিরিয়ে আনে।

স্বাভাবিকভাবেই, ঝাঝর-গুরগাঁও সড়কের ওপর অবস্থিত দুলিনা ফার্মে তাদের বিয়েতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জায়গাটি ঝাঝর কারাগার থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে, যেখানে ধিল্লা তার সাজা ভোগ করছেন। বিয়ের অনুষ্ঠানে অন্তত ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।

  • সর্বশেষ