শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁঠালের বিচি দীর্ঘদিন ভালো রাখার ৩ সহজ উপায়

কাঁঠাল শুধু সুস্বাদু ফলই নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর এবং নানা ধরনের রান্নায় সমান জনপ্রিয়। শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা, মাংসের সঙ্গে রান্না কিংবা বিভিন্ন সবজির পদে এটি আলাদা স্বাদ যোগ করে। তবে কাঁঠালের মৌসুম শেষ হলে অনেকেই এই সুস্বাদু বিচি আর খেতে পারেন না। তাই সঠিক উপায়ে সংরক্ষণ করলে বছরের অনেকটা সময় কাঁঠালের বিচি ব্যবহার করা সম্ভব। জেনে নিন কাঁঠালের বিচি দীর্ঘদিন ভালো রাখার কয়েকটি কার্যকর পদ্ধতি—

১. রোদে শুকিয়ে সংরক্ষণ

advertisement

প্রথমে কাঁঠালের বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি ট্রেতে ছড়িয়ে দুই দিন ভালো রোদে শুকিয়ে নিন। শুকানো বিচিগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। এভাবে রাখলে বিচি প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

২. সেদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ

advertisement

প্রথমে বিচিগুলো ভালোভাবে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে বাইরের সাদা খোসা ছাড়িয়ে ফেলুন। ভেতরের লালচে খোসা না ছাড়ালেও চলবে।

শুঁটকি দিয়ে রান্না করতে চাইলে বিচিগুলো মাঝখান থেকে দুই টুকরো করে নিতে পারেন। চাইলে আস্ত বা কুচি করেও সংরক্ষণ করা যায়।

advertisement

এরপর একটি পাত্রে পরিমাণমতো পানি ফুটিয়ে খোসা ছাড়ানো বিচিগুলো ৫ মিনিট সেদ্ধ করুন। চাইলে সেদ্ধ করার পর লালচে খোসাটিও ছাড়িয়ে নিতে পারেন। এরপর পানি সম্পূর্ণ ঝরিয়ে বিচিগুলো একটি জিপলক ব্যাগ বা বায়ুরোধী মুখবন্ধ পাত্রে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে রাখলে প্রায় ৪ মাস পর্যন্ত ভালো থাকবে।

৩. গুঁড়া করে সংরক্ষণ

কাঁঠালের বিচি গুঁড়া করেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এজন্য প্রথমে রোদে শুকানো বিচিগুলো সেদ্ধ করে ঠান্ডা করুন। এরপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার একটি শুকনো তাওয়ায় অল্প থেকে মাঝারি আঁচে তেল ছাড়া বিচিগুলো ভেজে নিন। ভালোভাবে ভাজা হলে ঠান্ডা করে গ্রাইন্ডারে মিহি গুঁড়া তৈরি করুন।

গুঁড়া একটি পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী পাত্রে ভরে শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। এভাবে কাঁঠালের বিচির গুঁড়া প্রায় ৬ মাস পর্যন্ত ভালো থাকে।

সঠিক নিয়মে সংরক্ষণ করলে কাঁঠালের বিচি শুধু দীর্ঘদিন ভালোই থাকে না, এর স্বাদ ও পুষ্টিগুণও অনেকাংশে অক্ষুণ্ন থাকে। তাই কাঁঠালের মৌসুমে কিছুটা সময় নিয়ে বিচি সংরক্ষণ করে রাখুন। এতে মৌসুম শেষ হলেও বছরের বিভিন্ন সময়ে প্রিয় নানা পদে কাঁঠালের বিচির অনন্য স্বাদ উপভোগ করতে পারবেন।

  • সর্বশেষ