শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের মন্দ বলা হচ্ছে কেন: প্রশ্ন ভারতের সংসদ সদস্যের

ভারতের সংসদ সদস্য মহুয়া মৈত্র ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ করে বলেন, ‘এই প্রথম কোনো সরকার দেখছি, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে।’ 

মহুয়া মৈত্র বলেন, ‘পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-আমাদের ভাষা এক, মানুষ এক। এক সময় আমরা অবিভক্ত বাংলা ছিলাম। কিন্তু ১৯৭১ বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়। এই বাংলাদেশই শুধু আমাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ছিল। আমরা আজীবন এই অঞ্চলেই আছি। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রথম সরকার দেখলাম, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করে দিচ্ছে। ভারতের প্রত্যেকটা বিজেপি নেতা এমন মনোভাব দেখাচ্ছেন যে, বাংলাদেশের মানুষ সবাইই নাকি বদ প্রকৃতির, সবাইই নাকি অসভ্য। কই! আমরা তো কোনো দিনও এটা দেখিনি।’ 

তিনি আরও বলেন, ‘ওরা (বিজেপি) বারবার বলে যাচ্ছে অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! আমাদের কথাটা খুবই সহজ-ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে পাঁচটি বাহিনী এবং সরাসরিভাবে তা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সুতরাং অনুপ্রবেশ হলে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর।’

গত ২৬ আগস্ট রাজ্যটির নদীয়া জেলার কৃষ্ণনগরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এরকম মন্তব্য করেন। মহুয়ার সেসব বক্তব্য ভাইরাল হয়েছে।

 

  • সর্বশেষ