শিরোনাম
◈ মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল, বলেছেন সংসদে জামায়াতের নারী এমপি ◈ পাহাড়ধস ঝুঁকিতে থাকা পরিবারকে নিরাপদ স্থানে পুনর্বাসন করে বাড়ি নির্মাণ করবে সরকার ◈ প্রশাসনে বড় পদোন্নতি, যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা ◈ ২০২৮ সালের মধ্যে ভয়াবহ গ্যাস সংকটের শঙ্কা, বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় বাংলাদেশ ◈ খামেনির জানাজার শহরে মার্কিন হামলা ◈ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসি ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ◈ জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, জানুন পুরস্কারজয়ী প্রতিষ্ঠানগুলোর পরিচয় ◈ সংস্কার অব্যাহত থাকলে অর্থনীতি হবে আরও স্থিতিশীল: এডিবি ◈ আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় রাজনৈতিক নেতার আশ্রয়ে আত্মগোপনে বাহার ও তার মেয়ে, দাবি ভারতীয় গণমাধ্যমের

আওয়ামী লীগের কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে আত্মগোপন করে আছেন। বর্তমানে বাবা ও মেয়ে উভয়েই কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন।

‘ওপি ইন্ডিয়া’ নামে ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দশ দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন ১০ হাজার রুপি গুণতে হচ্ছে তাদের। 

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপন রয়েছেন। সেই পথ অনুসরণ করেই বাহাউদ্দিন ও তার মেয়ে সূচনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান।
জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাহসিন বাহার সূচনা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় দুই দিন কাটিয়ে ৩১ তারিখ কলকাতায় ঢোকেন তাহসিন। আর অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তাদের সহযোগিতা করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী। 

'ওপি ইন্ডিয়া' তার প্রতিবেদনে জানিয়েছে, ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরেই কুমিল্লার মনোহরপুর মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়