শিরোনাম
◈ ইয়ামাল–ওলমোদের ছন্দে ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন ◈ হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ, বাড়ছে কৌতূহল ◈ চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে ◈ এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত ◈ জুলাই গণহত্যার ৫৯০ মামলা বিচারাধীন, প্রয়োজন হলে বাড়বে ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বকেয়া টাকা চাইতেই শিক্ষিকার ওপর হামলা, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ◈ রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ ◈ সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা, বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা (ভিডিও) ◈ মাহদী আমিন যে বার্তা দিলেন এইচএসসি পরীক্ষা নিয়ে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব দলিল এখন অনলাইনে, ভূমি মালিকদের জন্য নির্দেশনা

বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে। এবার দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে। ১৯০৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত রেজিস্ট্রি অফিসে রাখা সব দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে যুক্ত করা হবে।

এর ফলে কয়েক ক্লিকেই দলিল খোঁজা, যাচাই ও ডাউনলোড করা যাবে। আইনজীবীদের মতে ভূমি মালিকদের জন্য এটি সুখবর। এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দলিল সংগ্রহ সম্ভব হবে।

তবে ১৯৪৭ ও ১৯৭১ সালের মতো সময়ের বহু দলিল হারিয়ে যাওয়ায় সেগুলো অনলাইনে পাওয়া যাবে না। এসব দলিল যাদের কাছে আছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে কপি জমা দিতে হবে।

ডিজিটাল দলিল সিস্টেম দুর্নীতি ও প্রতারণা রোধে বড় ভূমিকা রাখবে। আগে দলিল খোঁজার জন্য ঘুষ দিতে হতো কয়েক হাজার টাকা, অথচ সরকারি ফি মাত্র ২০ টাকা। নতুন সিস্টেম চালু হলে এই হয়রানি আর থাকবে না।

ভূমি মালিকদের করণীয়

•সিস্টেম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করা।

•অনলাইনে পাওয়া যাবে না এমন দলিল কপি আকারে জমা দেওয়া।

•জাল দলিল গ্রহণযোগ্য নয়।

প্রকল্প শেষ হলে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নির্ধারিত ফি দিয়ে দলিল ডাউনলোড করা যাবে। মূল দলিল হারালেও অনলাইন কপি প্রমাণ হিসেবে কার্যকর হবে।

দীর্ঘমেয়াদে সুবিধা

•জমি সংক্রান্ত বিরোধ ও প্রতারণা কমবে,

•প্রবাসীরাও সহজে দলিল পাবেন,

•নাগরিকদের সেবা হবে দ্রুত ও স্বচ্ছ।

সব মিলিয়ে, এই উদ্যোগ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে নতুন যুগে নিয়ে যাবে। সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়