শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ১০:৩৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইরান চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে, দাবি সাবেক ইরানি কমান্ডারের

মিডল ইস্ট মনিটর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক নজিরবিহীন ও সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সাবেক শীর্ষ কমান্ডার। হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করে মার্কিন প্রেসিডেন্টের ক্ষতি করার সক্ষমতা ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ফারারু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম বলেন, ট্রাম্পকে যদি হত্যা করাই লক্ষ্য হয়, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব সহজেই তা হোয়াইট হাউসের ভেতরে গিয়ে করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম।

এই কড়া হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা নিয়েও নিজের মন্তব্য জানান কানানি মোকাদ্দাম। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা নয়। মার্কিন প্রশাসনের সাথে চলমান এই আলোচনার মূল লক্ষ্য হলো উত্তেজনা হ্রাস করা এবং ওয়াশিংটনের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের বিপরীতে ইরানের দাবি ও অবস্থানকে জোরালোভাবে তুলে ধরা।

তিনি আরও যোগ করেন, আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সাথে কোনো শান্তির জন্য আলোচনা করছি না। এই আলোচনার মাধ্যমে আমরা কেবল আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের তোলা ভিত্তিহীন অভিযোগগুলোর ব্যাখ্যা দিতে চাই। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি আমাদের টেবিলে অত্যন্ত জোরালোভাবেই বহাল রয়েছে।

  • সর্বশেষ