শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে মহিলা মেম্বারের বাড়ি থেকে ইয়াবার চালানসহ ভাগ্নে গ্রেফতার

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জিহাদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের হারুন মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিহাদ এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে তার কাছে ইয়াবার একটি চালান এসেছে—এমন তথ্য পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকাবাসী মঙ্গলবার সকালে তাকে তার ফুফু, স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রোকেয়া বেগমের বাড়িতে নজরদারিতে রাখেন। 

পরে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।

স্থানীয় বাসিন্দা মো. আল মামুন জানান, দীর্ঘদিন ধরে জিহাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। সর্বশেষ ইয়াবার চালান আসার খবর পেয়ে এলাকাবাসী তাকে নজরদারিতে রাখেন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিহাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ