শিরোনাম
◈ ইয়ামাল–ওলমোদের ছন্দে ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন ◈ হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ, বাড়ছে কৌতূহল ◈ চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে ◈ এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত ◈ জুলাই গণহত্যার ৫৯০ মামলা বিচারাধীন, প্রয়োজন হলে বাড়বে ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বকেয়া টাকা চাইতেই শিক্ষিকার ওপর হামলা, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ◈ রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ ◈ সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা, বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা (ভিডিও) ◈ মাহদী আমিন যে বার্তা দিলেন এইচএসসি পরীক্ষা নিয়ে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৩:১৬ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়ামাল–ওলমোদের ছন্দে ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন

পুরো টুর্নামেন্টে যে দাপটের সঙ্গে খেলে সেমিফাইনালে উঠে এসেছিল ফ্রান্স, ফাইনালে ওঠার লড়াইয়ে তাদেরকে তেমনটা দেখা গেলো না। পুরো টুর্নামেন্টের তুলনায় পুরোপুরি নিষ্প্রভ। কিলিয়ান এমবাপেকে ঠিক তার মত দেখা গেলো না।

উল্টো সেমিফাইনালে দাপট দেখালো স্পেন। শুরু থেকেই ছন্দে ছিল তারা। আর সেই ছন্দ শেষ পর্যন্ত ভাঙতে পারেনি ফ্রান্স। কিলিয়ান এমবাপেদের আক্রমণভাগ ছিল নিষ্প্রভ, অন্যদিকে লামিনে ইয়ামাল, দানি ওলমো ও পেদ্রো পোরোদের গতিময় ফুটবলে ২-০ গোলের জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ‘লা রোহা’রা।

ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে লুইস দে লা ফুয়েন্তের দল। ৫৮ মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন রাইটব্যাক পেদ্রো পোরো। মাইক মেনিয়ঁকে পরাস্ত করে স্পেনের ব্যবধান ২-০ করেন তিনি। এই গোলের পরই কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে ফ্রান্স।

গোল হজমের পর পরিবর্তনের ঝড় তোলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার জায়গায় নামানো হয় দেজিরে দুয়েকে। পরে থিও হার্নান্দেজ ও রায়ান শেরকিকেও মাঠে নামানো হয়। তবে কোনো পরিবর্তনই কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেনি।

৬১ মিনিটে আবারও জালের দেখা পেয়েছিলেন লামিনে ইয়ামাল। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপরও স্পেনের আক্রমণের ধার কমেনি। ৭৯ মিনিটে আলেক্স বায়েনার ক্রস থেকে ফেরান তোরেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় স্পেনের।

অন্যদিকে পুরো ম্যাচেই নিজেদের পরিচিত আক্রমণাত্মক ফুটবল খেলতে ব্যর্থ হয় ফ্রান্স। ৬৭ মিনিটে এমবাপ্পের শট কুকুরেয়ার গায়ে লেগে কর্নার হলে সেটিই ছিল তাদের অন্যতম সেরা সুযোগ। পরে অরেলিয়েন চুয়ামেনির হেডও লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, ততই স্পেনের আত্মবিশ্বাস বেড়েছে। ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে হতাশা স্পষ্ট হয়ে ওঠে। ৮৬ মিনিটে স্পেনের গোলরক্ষক উনাই সিমনের ওপর দেরিতে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন এমবাপ্পে।

শেষ দিকে একের পর এক আক্রমণ গড়েও ব্যবধান কমাতে পারেনি ফ্রান্স। ৮৮ মিনিটে ইয়ামালের ফাউলে ফ্রি-কিক পেলেও এমবাপ্পের বাঁকানো শট অনেক উঁচু দিয়ে চলে যায়। ৮৯ মিনিটে ইয়ামাল পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি।

অতিরিক্ত সময়ের সাত মিনিটেও ম্যাচে ফেরার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। বরং ৯০+৪ মিনিটে নিকো উইলিয়ামস একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নিলেও বল যায় সাইডনেটে।

স্পেনের রক্ষণভাগ পুরো ম্যাচে ছিল দুর্দান্ত। লাপোর্তে, কুকুরেয়া ও পোরো মিলে এমবাপ্পে-দেম্বেলেদের কার্যত নিষ্ক্রিয় করে রাখেন। ম্যাচজুড়ে ফ্রান্স একবারও গোলরক্ষক উনাই সিমনকে সত্যিকারের পরীক্ষায় ফেলতে পারেনি।

এই জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। অন্যদিকে শিরোপার স্বপ্ন ভেঙে বিদায় নিতে হলো এমবাপ্পেদের ফ্রান্সকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়